৪৯ টি মাফিয়া গ্রুপের হাতে বন্দি বিশ্ব সৌন্দর্যের রানী ‘কেপটাউন’

512

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে পর্যটকদের আগ্রহের অন্যতম কেন্দ্রে থাকা জায়গাগুলোর মধ্যে কেপটাউন। দক্ষিণ আফ্রিকা পর্যটন কর্পোরেশনের হিসাব অনুযায়ী প্রতিবছর আড়াই থেকে ৩ মিলিয়ন পর্যটক সফর করে শুধুমাএ কেপটাউনে।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তর এ শহরটিতে প্রতি বছর সারাবিশ্ব থেকে আসা পর্যটকে গিজগিজ করলেও এ বছর তুলনামূলকভাবে বিদেশি পর্যটক নেই বললেও চলে। প্রতি বছর ডিসেম্বরে খ্রিস্টানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ক্রিসমাসের ছুটি কাটাতে সারাবিশ্ব থেকে আসে মিলিয়ন পর্যটক।

কিন্তু চলতি বছরের চিএ সম্পূর্ণ ভিন্ন। চলতি বছরে শেষ হতে আর মাত্র ২ সপ্তাহ বাকি থাকলেও পর্যটকদের ভিড় নেই অনন্য সুন্দরের রানী কেপটাউনে।

কেপটাউন হোটেল মালিক সমিতির এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, প্রতিবছর জুলাই মাসের পর থেকে ডিসেম্বর মাসের জন্য কেপটাউনের সবকয়টি হোটেল ও সবধরণের ৩ তারকা থেকে ৫ তারকা হোটেল সম্পূর্ণ বুকিং থাকে, কিন্তু চলতি বছরের ডিসেম্বর শেষ হওয়ার দুই সপ্তাহ হাতে থাকলেও এ পর্যন্ত ৫০% আবাসিক হোটেলের কোনও বুকিং হয়নি। বিশ্ব অর্থনৈতিক মন্দা ছাড়া ও কেপটাউনের অপরাধ প্রবণতাকে দায়ী করে তারা বলেছেন, বিদেশীদের জন্য কেপটাউন এখন মোটেও নিরাপদ নয়, কেপটাউনে বর্তমানে অভ্যন্তরীণ অপরাধ প্রবণতা মারাত্মকভাবে বেড়ে গেছে। যে কারণে বিদেশি পর্যটকেরা কেপটাউন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপ প্রভিন্সের কেপটাউন শহরটিতে বর্তমানে ৪৯ টি মাফিয়া গ্রুপ রয়েছে যারা পুরো কেপটাউনকে নিয়ন্ত্রণ করে। এসব গ্যাংস্টারদের মাধ্যমে খুন থেকে শুরু করে সংঘটিত হয়না এমন কোন অপরাধ নেই। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ কেপটাউনের নিত্যদিনের ঘটনা।
ওয়েস্টার্ন ক্যাপের প্রভিন্সিয়াল সরকারের রিপোর্ট অনুযায়ী চলতি বছরে গ্যাংস্টারের হাতে বিদেশি নাগরিকসহ খুন হয়েছে ৬৭৫ জন নাগরিক। এছাড়া অন্যান্য অপরাধ তো আছেই। সব মিলিয়ে কেপটাউনে সৌন্দর্যকে মলিন করে দিয়েছে অপরাধ প্রবণতা।