ওয়ানবাংলানিউজ: শারীরিক , মানসিক, বয়স অথবা অন্য যেকোন কারনে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবায় কাজ করে যাচ্চে পূর্ব লন্ডনের বিপিসিএ বা বাংলাদেশী প্যারেন্টস এন্ড কেয়ারার্স এসোসিয়েশন। টাওয়ার হ্যামলেটসের ওল্ড ফোর্ড রোডে অবস্থিত ওপাল সাপোর্ট হাব ও নিউহাম বারায় চার্জেবল লেনের সাফায়া সাপোর্ট হাবের মাধ্যমে প্রতিটি সার্বিস ইউজারকে তাদের প্রয়োজনীয় সেবা প্রদান করে আসছে।

গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ডে-কেয়ার সেন্টার দুটির সব বয়সের সার্ভিস উজাররা সারা দিন মেতে উঠেছিলেন খোশগল্পে, ভাগাভাগি করেছেন হাসি আনন্দ, উপভোগ করেছেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান । এছাড়া সার্ভিস ইউজাররা নিজেরাও নেচে গেয়ে মাতিয়ে রাখেন পুরো অনুষ্টান। দিনটি উপলক্ষ্যে ছিলো বিশেষ সুস্বাদু খাবার। আরো ছিলো বিপিসিএ’র পক্ষ থেকে সকল ইউজারদের জন্য শুভেচ্চা উপহার। তাছাড়া রাফেল ড্র এর মাধ্যমে দেয়া হয় প্রায় দুই ডজন পুরুস্কার। আনুষ্টানিকতা শুরু হয় দুপুর সাড়ে এগারোটায় পুরো অনুষ্টান সঞ্চালনা করবন ইউসুফ পেশওয়ারিয়া ও ফাতেমা উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপিসিএ’র সিইও শামীমারা চৌধুরী ও ডেপুটি ম্যানেজার লিয়াকত খান। কবিতা আবৃত্তি করেন সার্ভিস ইউজার জোহুরা বেগম ও রানোবি খাতুন। মনোজ্ঞা সাগস্কৃতিক অনুষ্টানটির সার্বিক তত্বাবদানে ছিলেন শিল্পী লুসি রহমান। সংগীত পরিবেশন করেন মিসবাহুল ইসলাম, শাহীনা বেগম,আনোয়ারা বেগম, নাজমা সুলতানা, সাইরিন বেগম, হেনা বিবি, লাকি বেগম, জালাল উদ্দিন ও আব্দুল কালাম প্রমুখ।















