শ্যাডওয়েলে গ্রীল হাট রেস্টুরেন্টের উদ্ভোধন

98

ওয়ানবাংলানিউজ: মজাদার ও রকমারী গ্রীল খাবারের প্রতিশ্রুতি নিয়ে ইস্ট লন্ডনে ব্যস্ততম শেডওয়েল এলাকায় যাত্রা শুরু হয়েছে গ্রীল হাট রেস্টুরেন্টের। গত ২৫ অক্টোবর সোমবার রেস্টুরেন্টটির গ্রান্ড অপেনিং অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা কেটে রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস।

উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোয়াইটচ্যাপল ওয়ার্ডের কাউন্সিলার শাহ সোহেল আমিন, গ্রীল হাট রেস্টুরেন্টের ডাইরেক্টর মুহাম্মদ সফিউল আলম সুফি, কাজী কবির আহমদ, শরিফ আহমদ ও আবদুল মোমিন, রাজন মিয়া, মুনতাছির আলী এবং বদরুল আলম।

উদ্ভোধনী অনুষ্ঠানে জন বিগস বলেন, টাওয়ার হ্যামলেটসে ব্যবসা বানিজ্যের প্রসার ঘটছে। ব্যবসার প্রসারে কাউন্সিলের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। গ্রীল হাট রেস্টুরেন্ট কাস্টমারদের চাহিদা পূরনে সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র।