হিলফুল ফুযুল যুবসংঘের উদ্যোগে এবং প্রবাসীদের অর্থয়ানে আলোকিত দশপাইকা

547

আব্দুল হামিদ খান সুমেদ: বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের (পূর্বহাটি) তরুণ-যুবকদের সমন্বয়ে গঠিত হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগ ও সার্বিক তত্বাবধানে এবং গ্রামের প্রবাসীদের অর্থায়নে দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার পশ্চিম থেকে গ্রামের প্রধান সড়ক সহ পাড়ার অন্য আরো সংযোগ সড়কে বৈদ্যুতিক ও বেকআপ স্ট্রিল লাইট স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে গ্রামকে রাতের অন্ধকার থেকে আলোকিত করা হয়।

গ্রামের প্রবীণ মুরব্বি,যুবক,তরুণ ও শিশুদের সাথে নিয়ে গত ২৬নভেম্বর রোজ মঙ্গলবার আসরের নামাজ শেষে হিলফুল ফুযুল যুব সংঘ দশপাইকার উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এক আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের বহু লালিত এই উদ্যোগের বাস্তবায়ন করেন।

এবং উক্ত অনুষ্ঠানে গ্রামের মুরদেগানদের বিদেহী রুহের মাগফেরাত এবংগ্রামের বাসিন্দাদের মধ্যে শান্তি ও ঐক্য কামনা এবং হিলফুল ফুযুল যুব সংঘের উত্তর উত্তর সাফল্য কামনা করে মহান আল্লাহ তালার কাছে মোনাজাত করেন দশপাইকা আনোয়ারুল উলুম আলিম ও হাফিজিয়া মাদ্রসার আরবী প্রভাষক ও ইমাম মাওলানা হোসাইন মোহাম্মদ সাইফুল্লাহ এবং খান বাড়ি জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা নজমুল ইসলাম।

এদিকে হিলফুল ফুযুল যুব সংঘ দশপাইকার কার্যক্রমে গ্রামের প্রবাসীবৃন্দ ভূয়সী প্রশংসা করেন এবং সর্বদা তাদের সহযোগিতার প্রত্যয় দিয়ে আশাবাদ ব্যক্ত করেন গ্রামের তরুণ ও যুবকদের মধ্যে এক মধুর ভ্রাতৃত্বের বন্ধনে এবং তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সংঘ আমাদের সমাজে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করবে.এবং অর্থায়ন সহ সার্বিক সহযোগিতার জন্য গ্রামের প্রবাসীবৃন্দের প্রতি হিলফুল ফুযুল যুব সংঘ দশপাইকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।