ওয়ানবাংলানিউজ: বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকা এবং জিয়া পরিবারের জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়। সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ ইউকের পক্ষ থেকে সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, সফল মন্ত্রী জননেতা সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফেরাত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থের জন্য যুক্তরাজ্য প্রবাসীদের দোয়া দোয়া কামনা করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার সায়েম, উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী মাশরুর হোসেন, ড: এম এ আজিজ, যুবদল সভাপতি রহিম উদ্দিন, যুক্তরাজ্য চেচ্ছাসেবক দলের সভাপতি শাহীন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী আবুল হোসেন, আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন ভূঁইয়া, সাংবাদিক আহসানুল আম্বিয়া শোভন, আব্দুল কাদির জিলানী, মো: ফয়েজ উল্লাহ, মো: আব্দুর রউফ, মো: ইফতেখারুল ইসলাম, পারভেজ মিয়া, নূর হোসেন ভূঁইয়া সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় মুসল্লীগণ।
উল্লেখ্য গত ৪ নভেম্বর নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় সাদেক হোসেন খোকা ইন্তেকাল করেন। সেখানে প্রথম দফা জানাজা শেষে ৭ নভেম্বর এমিরাটস এয়ারলাইন্সের একটি বিমানে তার লাশ দেশে নেয়া হয়। বিপুল জনসমাগমে রাজধানীতে পাঁচ দফা জানাজা শেষে তার লাশ জুরাইন কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয়।















