ওয়ানবাংলানিউজ: ওসমানী নগর উপজেলার ৭ নং দয়ামীর ইউনিয়নের যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসিদের সংগঠন “দয়ামীর ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থা ইউকে‘র উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুলাই পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার আহবায়ক এম খান মানিকের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক শাহনুর আহমদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, আলহাজ্ব উস্তার মিয়া, আলহাজ্ব আব্দুন নূর, হাফিজ আব্দুল আহাদ, আব্দুল আজিজ, আব্দুস শুকুর, আনহার আলী, শাহিদুল ইসলাম চৌধুরী, আনছার উদ্দিন, মকবুল আলী, ময়নুর রশীদ, মনাফ মিয়া, জামাল আহমেদ খান প্রমূখ।
সভায় সকলের সর্ব সম্মতিক্রমে এম খান মানিককে সভাপতি, শাহনুর আহমদকে সাধারণ সম্পাদক এবং আব্দুল হান্নানকে কোষাধক্ষ্য নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। এ কমিটি আগামী ৩ বছর পর্যন্ত “দয়ামীর ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থা ইউকে”র নেতৃত্ব দান করবে।
নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বলেছেন, তারা এলাকার অবকাঠামো এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবেন। এসময় তারা সবার সাহায্য সহযোগিতা কামনা করেন।















