নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের অফিস উদ্বোধন

1015

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশে ঘনঘন সড়ক দুঘর্টনা রোধে গঠিত একমাত্র সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখার অফিস উদ্বোধন হয়েছে সোমবার। পূর্ব লন্ডনের ফিলগেইট স্ট্রিটে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই বাংলাদেশের প্রতিষ্ঠাতা জনপ্রিয় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।

এর আগে সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতি সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম জামালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অফিস দাতা জুনাব আলী, সাংবাদিক মিসবাহ জামাল, কমিউনিটি নেতা সাদ আহমদ সাদ, জামাল খান, মইনুল আহমদ, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, চিত্রনায়কা সোনিয়া, সালেহ আহমদ, আসক আলী, নজরুল ইসলাম।

সভায় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, পথ যেন হয় শান্তির মৃত্যুর নয় এই স্লোগানকে ধারন করে ২৫ বছর আগে বাংলাদেশে গঠিত নিরাপদ সড়ক চাই নামের এই সংগঠন। তিনি বলেন, দীর্ঘদিনের দাবী প্রেক্ষিতে বর্তমান সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস ঘোষণা করেছে। তিনি এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।