ওয়ানবাংলানিউজ: বৃটিশ বাংলাদেশী ক্যাটারারদের প্রাচীণ সংগঠন বাংলাদেশ ক্যাটারার এসোসিয়েশন বিসিএর এসেস্ক রিজিয়নের উদ্যোগে নেটওয়ার্কিং ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বুধবার এসেস্ক বেনফ্লিটের মহারাজা রেষ্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠিত সভাপতিত্ব করেন বিসিএর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন মকদ্দুস । বিসিএর কেন্দ্রীয় প্রেস এন্ড পাবলিচিটি সেক্রেটারী ফরহাদ হোসেন টিপুর পরিচালনায় অনুষ্ঠিত এ সভার সাবির্ক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র ক্যাটারার সিরাজ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএর সদ্য বিদায়ী সভাপতি পাশা খন্দকার ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সেক্রেটারী জেনারেল এম এ মুনিম ,বিসিএর নবনির্বাচিত কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোস্তফা কামাল ইয়াকুব,সিনিয়র সভাপতি ফজল উদ্দিন ,সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরী ,সিনিয়র সহ-সভাপতি এনামুল হক চৌধুরী,ইউসুফ সেলিম,সৈয়দ হাসান আহমদ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএর কেন্দ্রীয় সহ-সভাপতি নাজাম উদ্দিন নজরুল ,আবিদুর রহমান বাবুল ,কামরুজ্জামান জুয়েল,কেন্ত্রীয় ডেপুটি সেক্রেটারী জেনারেল সেলিম মালিক,কালচারাল সেক্রেটারী নাসির উদ্দিন ,এসইসি মেম্বার আতাউর রহমান লায়েক,আব্দুল সোবহান,আফজল হোসেন ,আলতাফুর রহমান শাহীন ,আব্দুল হক ও আলতাফ হোসেন।সভায় বক্তব্য রাখেন বিসিএ এসেস্ক রিজিয়নের সাবেক ট্রেজারার তৌরিছ মিয়া , মেম্বারশীপ সেক্রেটারী ইশতিহাক হোসেন দুদু,প্রেস সেক্রেটারী মিছবাহ উদ্দিন, এসেস্ক বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট ওহিদুল হাসান চৌধুরী,প্রবীণ ক্যাটারার শেখ আব্দুল খালিক,ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে এডভাইজরী কাউন্সিলের চেয়ারম্যান আব্দুল আহাদ ,স্পন্সর ডেভিট রয়স্টন ,প্রমুখ ।
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ক্যাটারার শেখ খালিক মিয়া,আব্দুস সবুর, দিলাওর হোসেন ,নাজমুল হক,মানিক মিয়া ,বোরহান উদ্দিন বাবুল ।সভায় বিসিএর বিদায়ী ও নবনির্বাচিত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করেন বিসিএ এসেস্ক রিজিয়নের সদস্যরা ।
সভায় বিসিএ নেতৃবৃন্ধ বলেন,কারী শিল্প বর্তমান সময়ে সবচেয়ে কঠিন সময় পার করছে। ইমিগ্রেশন ,দক্ষ স্টাফ ও শেফ সংকটের কারণে প্রতিদিন কোন না কোন রেষ্টুরেন্ট বন্ধ হচ্ছে।
সভায় বক্তারা বিসিএর নবনির্বাচিত কমিটিকে নবীণ প্রবীণের নেতৃত্বে একটি সময়োপযোগী কমিটি হিসেবে উল্লেখ করেন। বর্তমান চলমান সমস্যা থেকে উত্তরনে নতুন কমিটির নেতৃত্বে সকল রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের বিসিএর সদস্য পদ গ্রহন করে সমস্যা সমাধানে কাজ করার অনুরোধ জানান ।
বিসিএ নেতৃবৃন্ধ আরো বলেন ,কারী শিল্পের সংকট সমাধানে ঐক্যবদ্ধভাবে বৃটিশ মূলধারায় জোর লবিং চালালে এ শিল্প এর সাথে জড়িত সকলেই কঠোর বাস্তবাতার মূখোমুখি হতে হবে। সভায় বিসিএর নবনির্বাচিত কমিটির নেতৃত্বে উপস্থিত সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন। সভায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা সিরাজুল ইসলাম ।















