লন্ডন মহানগরী জমিয়তের তরবিয়তি মাহফিল অনুষ্ঠিত

325

ওয়ানবাংলানিউজ:  গত ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার পূর্ব লন্ডনে এশাতুল ইসলাম কনফারেন্স হলে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ, লন্ডন মহানগরী শাখার এক তরবিয়তি মাহফিল অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মাওলানা নাজিরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাও. জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রোগ্রামের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা বদরুল আলম।
উক্ত মাহফিলে জমিতের ইতিহাস ও আকাবির উলামায়ে কেরামদের জীবনি নিয়ে আলোচনা করেন ইউরোপ জমিয়তের প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা শামসুল হক, দরসে কোরআন থেকে সূরায়ে এখলাসের তাফসির ও ফজিলত সম্পর্কে আলোচনা করেন, ইউকে জমিয়তের সেক্রেটারি মাওলানা মামনুন মহীউদ্দীন গলমুকাপনী, এছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইউরোপ জমিয়তের উপদেষ্টা শায়খ মাওলানা মোস্তফা আহমদ, ইউরোপ জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আব্দুল গাফফার, ইউরোপ জমিয়তের সহ সভাপতি সৈয়দ মাওঃ আশরাফ আলী, সহসভাপতি মাওঃ গোলাম কিবরিয়া, সহসভাপতি সৈয়দ মাওঃ মুশাররাফ আলী, ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ, লন্ডন মহানগরীর সহ সভাপতি হাফেজ মাওলানা মোবারক আলী, সহসভাপতি মাও: আব্দুল আউয়াল, সহসভাপতি মুফতি আজিম উদ্দীন, সহসভাপতি হাফেজ মাওলানা সফিকুল ইসলাম, সহসভাপতি মুফতি লুৎফুর রাহমান বিননুরী,
জয়েন্ট সেক্রেটারি মুফতি ফয়জুর রাহমান, সহ সাধারন সম্পাদক মাও: রায়হান হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাও: সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক আলহাজ ফজলুর রহমান, প্রচার সম্পাদক মাও: আবু সুফয়ান সহ প্রচার সম্পাদক হাফিজ ওয়ালিদুর রহমান, এম ইমদাদুর রহমান (রুম্মান) সহ যুব বিষয়ক সম্পাদক আলহাজ জুবের আহমদ, সহ সমাজ সেবা সম্পাদক আলহাজ আছাদ রহমান, জনাব রাহিম উদ্দীন, আলহাজ আনোয়ার বখত, জনাব হাবিবুর রহমান, প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাও. শায়খ মোস্তফা আহমদ।