ভিক্টোরিয়া পার্কে বার্ষিক আতশবাজি ৩ নভেম্বর

572

ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে বার্ষিক আতশবাজি উৎসব আগামী ৩ নভেম্বর রোববার সন্ধ্যা ৭টায় ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে।

কাউন্সিলের আর্টস, পার্কস এন্ড ইভেন্টস টিমের সামগ্রিক উদ্যোগে আয়োজিত এবারের আতশবাজি উৎসবের থিম হচ্ছে চাঁদে অবতরণকারী এ্যাপলো ১১ এর পঞ্চাশতম বার্ষিকি উদযাপন।

শব্দের সাথে সাথে নানা বর্ণের আলোকচ্ছটার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করবেন দর্শকরা। ফায়ারওয়ার্কস এর সাথে থাকবে যন্ত্রসঙ্গিত ও চন্দ্রাভিযান বিষয়ক ধারাভাষ্য।

মেয়র জন বিগস বলেন, বারায় আবারও বর্ণাঢ্য ফায়ারওয়ার্কস দেখার জন্য আমরা অধির আগ্রহে অপেক্ষা করছি। এ বছর আমরা চাঁদের পিঠে নীল আর্মস্ট্রংয়ের প্রথম পদক্ষেপের ৫০তম বার্ষিকী উদযাপন করছি। মেয়র সকলে এই আতশবাজি উৎসব উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান।