লন্ডনে পায়রা ও বেলুন উড়িয়ে তারেক রহমানের ৫৫ তম জন্ম বার্ষিকী পালন

1821

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। ২০ নভেম্বর বুধবার দুপুরে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে খোলা মাঠে কয়েক শতাদিক নেতাকর্মীদের উপস্থিতিতে পায়রা ও বেলুন উডিয়ে এবারের জন্মদিন পালন করা হয়। যুক্তরাজ্য বিএনপির নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ জানিয়েছে যেহেতু বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জেলে বন্দী তাই কেক না কেটে শান্তির প্রতিক পায়রা উঠিয়ে জন্মদিন পালন করা হয়।

যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যুক্তরাজ্য বিএনপি এবং এর অঙ্গসংঠনের বিপুল সংখ্যা নেতাকর্মীর উপস্থিতিতে পায়রা ও বেলুন উড়িয়ে পালন করা হয় জন্মদিনের অনুষ্ঠান । এই সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় গোটা আলতাব আলী পার্ক । যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তার সভাপতির বক্তব্যে বলেন যে , আমাদের নতুন কমিটির যাত্রা শুরু হলো আমাদের নেতার জন্ম উৎসব পালনের মাধ্যমে । এরপর যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে এক কোরআন খতমের পর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয় ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, তৈমুস আলী, তাজুল ইসলাম, আবেদ রাজা, সিনিয়র যুগ্ম সম্পাদক, পারভেজ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক, ব্যারিষ্টার মওদুদ আহমেদ খান, গুলজার আহমেদ যুগ্ম, মিজবাহুর জামান সোহেল, আব্দুল বাছিত বাদশ, দপ্তর সম্পাদক ড. মুজিবুর রহমান, উপদেস্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, আব্দুল হামিদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন প্রমুখ।

লন্ডনে পায়রা ও বেলুন উড়িয়ে তারেক রহমানের ৫৫ তম জন্ম বার্ষিকী পালন

Posted by London Bangla voice on Wednesday, 20 November 2019