দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ যুক্তরাজ্যস্থ পরিচালনা কমিটির অভিষেক ও ঈদ পূনর্মিলনী সভা অনুষ্ঠিত

492

ওয়ান বাংলা নিউজ : ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের যুক্তরাজ্যস্থ পরিচালনা কমিটি গত ৯ই জুলাই ২০১৯ ইং গঠিত হয় । নব গঠিত কমিটির পরিচিতি ও ঈদ পূনর্মিলন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার পূর্ব লন্ডনের নিডা হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিটির সভাপতি মামুন কবির চৌধুরীর সভাপত্বিতে ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুকন এবং যুগ্ম প্রেস সেক্রেটারী মোহাম্মদ শাহজাহানের যৌথ পরিচালনায় অনুষ্টিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মৌলানা আব্দুস শহিদ নমির ।
দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের সাবেক যে সকল শিক্ষকগণ পরলোকগমন করেছেন তাদের স্বরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং তাদের বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় । এরপরে জাতীয় সংগীত পরিবেশন করেন, মাসুকুর রহমান জাহিদ,আবুল মিয়া,মোহাম্মদ শাহজাহান,মজলু মিয়া,সাহেদ আহমদ,ফাহিম, নজরুল ইসলাম প্রমুখ । অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাসুকুর রহমান জাহিদ। এছাড়াও বক্তব্য রাখেন দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মামুন কবির চৌধুরী, সিনিয়র সহ সভাপতি কলিম উল্ল্যা বকুল, সহ-সভাপতি মো: শাইস্তা মিয়া, সামছুল হক, সুহেল আহমদ, উপদেষ্টা মো: আবুল মিয়া, আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর ছদরুজ্জামান খান, সাধারণ সম্পাদক আহবাবুর রহমান মিরন, কোষাধক্ষ ইকরাম আহমদ ইলিয়াস, যুগ্ম কোষাধক্ষ আবুল মিয়া, অরগানাইজেশন সেক্রেটারী রুহেল মিয়া, প্রেস ও কমিউনিকেশন সেক্রেটারী খলিলুর রহমান খলিল ও আব্দুর রকিব বক্তাগণ তাদের বক্তব্যে প্রতিষ্ঠানটির সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন । বিশেষ করে কলেজটি এমপিও ভুক্ত না হওয়া পর্যন্ত দল মত নির্বিশেষে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন ।
উপস্থিত ছিলেন, প্রেস সেক্রেটারী সুবেল হক, আব্দুল ওয়ালী সেজন, ওহিউর রহমান,আবুল হোসেন রুসন, বদরুল আলম, লাকী আহমদ, মজলু মিয়া, মানিক খোকন, নজরুল ইসলাম, জিল্লুর রহমান, আব্দুস শহিদ, মাজহারুল ইসলাম ,এনাম আহমদ,সাহেদ আহমদ,সালেহ আহমদ, সালমান বিল্লাহ, মিনহাজ চৌধুরী প্রমুখ ।
পরিশেষে, সভাপতির সমাপনি বক্তব্য এবং কেক কেটে যুক্তরাজ্যর বিভিন্ন প্রান্ত থেকে আগত সবাইকে নিয়ে এক নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয় ।