ওয়ানবাংলানিউজ: জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে যুক্তরাজ্য সফররত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সাথে মতবিনিময় সভা ১৮ জুলাই মঙ্গবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে ট্রাস্টের সিনিয়র ট্রাস্টিবৃন্দসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ জগন্নাথপুরের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার প্রধান প্রধান রাস্তাগুলি পূর্ণসংস্কার করার আহবান জানালে মন্ত্রী তা দ্রুত শুরু করা হবে জানান।
সংগঠনের সভাপতি আশিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভা যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহিব চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক শফিউল আলম বাবু।

সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন সংগঠনের ফাউন্ডার সভাপতি এম এ আহাদ, এটিএন বাংলা হাফিজ আলম বকস, প্রবীন ট্রাস্টি নূরুল হক লালা মিয়া, আব্দুল আলী রউফ, সাবেক সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া, সাবেক মেয়র গোলাম মতুর্জা, সিনিয়র সহ সভাপতি ইকবাল এম হোসেন, কাজী খালেদ, কাউন্সিলার, হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক শাকুর ওয়াদুদ, মুজিবুর রহমান মুজিব, আঙগুর মিযা, তাহের কামালী, সাবেক ট্রেজারার হাসনাত আহমদ চুন্নু, ট্রাস্টি আব্দাল মিয়া, এলাইচ মিয়া, ফারুক মিয়া, বাদশা মিয়া, তাহের কামালী, ফারুক মিয়া, এখলাছুর রহমান, আব্দুল কাদির, আব্দুল হক জমির, ফয়জুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা সুনামগঞ্জে কোন ইউনিভাসিটি না থাকায় সেখানে একটি প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করলে প্রবাসীরা সার্বিক সহযোগিতা ও বিনিয়োগ করতে আগ্রহী বলে জানানো হয়।















