তানজিদা রহমান: ইংল্যান্ড এবং ওয়েলসে গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ অপরাধ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে অফিস ফর ন্যাশনাল স্টেটিস্টিক্স। ২০১৬ সালের এপ্রিল এবং ২০১৭ সালের মার্চের মধ্যে মোট অপরাধ রিপোর্টের সংখ্যা এবং পুলিশের দ্বারা নথিভুক্ত অপরাধ বৃদ্ধি পেয়েছে ১০%।
সহিংস অপরাধ বৃদ্ধি পেয়েছিল ১৮%, ডাকাতি ১৬%, এবং সেক্স অফেন্সেস ১৪%। বাকী ইংল্যান্ড এবং ওয়েলসের অপরাধ জরিপ অনুযায়ী অপরাধের উপর মানুষের অভিজ্ঞতা নির্ভর করে দেখা গেছে তা ৭% কমেছে।
ক্রাইম সার্ভে সবসময় একই দিনে অফিস ফর ন্যাশনাল স্টেটিস্টিক্স এর সাথে প্রকাশিত হয়। এর ফলাফল নির্ভর করে ফেইস টু ফেইস জরিপ। যা ৩৮,০০০ বয়স্ক এবং বাচ্চাদের জিজ্ঞাসা করা হয় তাদের পুর্বের বছরের অপরাধের অভিজ্ঞতা সম্পর্কে।
এর অর্থ হচ্ছে সকল অপরাধ অন্তর্ভুক্ত বিষয়ে তারা কখনো পুলিশকে রিপোর্ট দেখে করে না।















