তরুন জাকারিয়া আহমেদ এর ইন্তেকাল: বিশ্বনাথ এইড ইউকের শোক প্রকাশ

902

বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার হোসেন আহমদ দুদু মিয়ার ছেলে ও বিশ্বনাথ এইড ইউকের ট্রাস্টি এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের কার্য নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, দশঘর ইউনিয়নের রায়খেলী নিবাসী বিশিষ্ট মুরবি্ব হাজী ফারুক মিয়ার ভাতিজা মোহাম্মদ জাকারীয়া আহমেদ (২৭) মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার ১০ ঘটিকায় লন্ডনে একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি —- রাজিউন।

বিশ্বনাথ এইড ইউকের পক্ষ থেকে তরুন জাকারিয়া আহমেদ এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানানো হয়েছে । মহান আল্লাহ তালা যেন উনাকে জান্নাতবাসী করেন আর পরিবারের সকলকে সবর করার তৌফিক দান করেন। আমীন-

আগামী কাল যহোরের নামাজের পর নামাজে জানাযা টাওয়ার হ্যামলেটস এর ফর্ডস্কায়ার মসজিদে অনুষ্ঠিত হবে। এতে সকলকে শরিক হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
বিশ্বনাথ এইড ইউকের পক্ষে শোক প্রকাশ করেছেন, সংগঠনের সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ, ট্রেজারার বখতিয়ার খান।