ওয়ানবাংলানিউজ: ছাতক ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে উদ্যোগে যুক্তরাজ্য সফররত সুনামগগঞ্জ ৫ ছাতক দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমানের মানিকের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে ৬ আগস্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্লমুন মিডিয়া সেন্টারে।
মতবিনিময় সভায় এমপি মুহিবুর রহমান মানিক এলাকার উন্নয়নের বিবরন তুলে ধরে বলেন, বর্তমান সরকারের এই মেয়াদেই ছাতক ও দোয়ারা উপজেলার অবশিস্ট উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হবে। আলোচনা সভায় বক্তারা দেশে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবী তুলে ধরলে তিনি তা যথা সাদ্য সমাধানের আশ্বাস প্রদান করেন।
ছাতক ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকেরর সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন রফিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন সেলিম ও যুগ্ম সম্পাদক রাজু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সভাপতি সাইফুল আলম সুফিয়ান
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, কাউন্সিলার রাজীব আহমদ, কাউন্সিলার আসমা ইসলাম, কাউন্সিলার ফয়জুর রহমান, কমিউনিটি নেতা নূরুল হক লালা মিয়া, বিশিস্ট ব্যবসায়ী জামাল উদ্দিন মখদ্দুস, আলতাফুর রহমান মোজাহিদ, ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, আহবাব মিয়া ওসি, সানায়ার আলী কয়েছ, ব্যারিস্টার শাহ মিসবাউর রহমান, আরমান আলী, নূরুল ইসলাম এমবিই, আফছার খান সাদেক, এনাম আহমদ, সালেহ আহমদ, আব্দুল মালিক কুটি, মশাহিদ আলী, মজির উদ্দিন, আব্দুল হান্নান, মতব্বির আহমদ, আবরুছ আলী, বাহার উদ্দিন, লিটন আহমদ, কবি নজরুল ইসলাম, মুজিবুর রহমান মুজিব, আব্দুল করিম খায়ের, জয়নাল আবেদিন, হাফিজ আব্দুল হক, আতাউর রহমান আনসার, জাবেদ আহমদ, সুহেল আহমদ, এমরাজ মিয়া, আবু হেলাল স্বপন মিয়া, রিয়াজুল হক, ফখর মিয়া, আবাব মিয়া, সুহেল আহমদ, আলহাজ্ব ময়না মিয়া, ছোট মিয়া, মাসুক সরদার, আশকর আলী, হারিস কামালী, আবু বক্কর, রানা মিয়া, নূর আলম, রইছ আলী, কালাম মিয়া, আশকর আলী খান, আব্দুল হান্নান, মতব্বির আলী, রফিকুজ্জামান প্রমুখ।














