ইংল্যান্ডে বার্কশয়ারে এসিড জাতীয় পদার্থের আক্রমন: একই পরিবারের ৮জন হাসপাতালে

3114

ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের বার্কশায়ার এলাকায় সম্ভাব্য এসিড আক্রমনে নতুন করে আটজন আহত হয়েছেন। তাদেরকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার বিকাল ৫টায় বার্কশায়ারের স্লাউ এলাকায়।

পুলিশ জানায় কালো কাপড় পরিহিত এক ব্যক্তি অজানা একটি পদার্থ ঘরের জানালা দিয়ে ছুড়ে মারলে এতে ৮জন আহত হন। এর মধ্যে ৬জন নারী, ২জন পুরুষ রয়েছেন। তাদের বয়স ১২ থেকে ৪০ বছরের মধ্যে।

থেমস ভ্যালি পুলিশ বলেছে এটি এসিড আক্রমন নয়। তবে সাউথ সেন্টাল প্যারামেডিক্স বলেছে, এই আক্রমনের কারনে রোগীদের নানান সমস্যা দেখা দিয়েছে, তাদের শ্বাষকস্টসহ বমি হচ্ছে। তাদেরকে বাকশায়ার রর ওয়েক্সহ্যাম পার্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এর আগে লন্ডনে মাত্র দেড় ঘন্টায় ৫জনের উপর এসিড আক্রমন হয়। এই ঘটনায় দুই কিশোরকে আটক করে পুলিশ।