লন্ডনে এমপি মোকাব্বির খানের সাথে দৌলতপুর ইউনিয়ন প্রবাসীদের মতবিনিময়

532

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের সাথে মতবিনিময় করেছেন বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের প্রবাসী নেতৃবৃন্দ। মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনে অনুষ্ঠিত মতবিনিময় সভা থেকে ইউনিয়নের রাস্তাঘাটসহ স্কুল কলেজের উন্œয়নে বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।
কমিউনিটি নেতা মোজাহিদ আলীর সভাপতিত্বে ও কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইসলাম উদ্দিন। পরে এমপি মোকাব্বির খানকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান, কমিউনিটি নেতা মানিক উদ্দিন, মনির খান, সামসুদ্দিন সামস, একেএম সেলিম, আজম খান, আফরোজ আলী, তারিছ মিয়া, মাসুক মিয়া, আছকির মিয়া, আব্দুর রহিম রঞ্জু, সফিক মিয়া, আব্দুল মুনিম, গাহর আলী, শাহ নুর, কদর উদ্দিন, মোহাম্মদ কামাল হোসেন, আহমদ আলী, মো: আল আমিন, শানুর মিয়া প্রমুখ।
আলোচনা সভায় এমপি মোকাব্বির খান বলেন, এলাকার উন্নয়নসহ প্রবাসীদের সমস্যা সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন।