ওয়ানবাংলানিউজ: আব্দুল্লাহ ব্যাডমিন্টন প্রমোশনাল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে ২১ জুলাই রবিবার। হেকনি বারার ব্রিটেনিয়া লেচার সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে গ্রেটার লন্ডনের ৪০টি টিম অংশনেয়। দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশনেয়া টুর্নামেন্টের প্রথম গ্রুপে খসরু ও রুহুল জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শামীম ও সুমন জুটি। দ্বিতীয় গ্রুপে উমর ও রাজু জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তানভীর ও জাহেদ জুটি। খেলায় দেখতে নানান বয়সের মানুষের উপস্থিতি ঘটে।
দিনব্যাপী খেলা শেষে অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন স্পন্সর আম্পল প্রোপাটিজের স্বাত্তাধিকারী আব্দুল হালিম, কাউন্সিলার হারুন মিয়া, আব্দুল্লাহ মুহিব, শাহেদ চৌধুরীসহ অনেকে। আয়োজকরা জানান আগামীতে এধরনের আরো টুর্নামেন্ট আয়োজন করবেন তার। এজন্য ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।















