ভারতে নজরদারিতে ২,০০০ মসজিদ-মাদরাসা

1358

ভারতের উত্তরপ্রদেশে প্রায় ২,০০০ মসজিদ-মাদরাসা এবার থেকে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে থাকবে। নাশকতার অভিযোগে উত্তরপ্রদেশ থেকে সন্দেহভাজন পাঁচজনকে আটক করার পর এই নজরদারি শুরু হয়।

রাজ্যের পুলিশ এদের মধ্যে চার জনকে জিজ্ঞাসাবাদের পরে শুক্রবার ছেড়ে দেয়। কিন্তু মোহাম্মদ ফয়জান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়। এই মোহাম্মদ ফয়জান স্থানীয় এক মসজিদের ইমাম।
জানা গেছে, ওই এলাকায় ৫০০ মাদরাসা রয়েছে। মাদরাসা ছাড়াও প্রায় ১,৫০০ মসজিদ পুলিশের নজরদারিতে রয়েছে।
প্রসঙ্গত, ছয় রাজ্যের পুলিশ গত বৃহস্পতিবার যৌথ অভিযান চালায়। আটককৃতরা দিল্লি-উত্তরপ্রদেশে হামলার ষড়যন্ত্র করছিল বলে অভিযোগ করা হয়।

এনআইএ জানিয়েছে, আইএসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে তাদের মধ্যে কিছু আবার এইসব মাদরাসাতে পড়াশোনাও করেছে। তাই কড়া নজরদারির মধ্যে রয়েছে এইসব মাদ্রাসাও।

কলকাতা২৪ অবলম্বনে