প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি ইমান আলী

343

ঢাকা সংবাদদাতা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামী ১৪ জুলাই রাশিয়া সফরে যাচ্ছেন। এ সময় প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রবীণতম বিচারক বিচারপতি মোহাম্মদ ইমান আলী। আজ সোমবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিকালীন অর্থাৎ আগামী ১৪ থেকে ১৯ জুলাই অথবা তাঁর বিদেশ যাত্রার তারিখ থেকে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।’