অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের রানের রেকর্ড

473

খেলাধুলা ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ৮ উইকেটে সর্বোচ্চ ৩৩৩ রান করেছেটাইগাররা। তবে রেকর্ড রান করেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

বৃহস্পতিবার বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অসিদের বিপক্ষে ৩৮২ রানের পাহাড় ডিঙাতে নেমে বুক চিতিয়ে লড়াই করেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবালও সাকিব আল হাসানরা। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮ উইকেটে ৩৩৩ রানের পাহাড় গড়তে সক্ষম হয়বাংলাদেশ।

তবে সামর্থের চেয়ে লক্ষ্য বড় হওয়ায় লড়াই করেও পরাজয় এড়াতেপারেনি টাইগাররা। ৪৮ রানের জয়ে ১০ পয়েন্ট নিয়ে এবারের বিশ্বকাপেরটেবিলের শীর্ষে উঠে যায়বর্তমান চ্যাম্পিয়নরা।

ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে চলতি বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে রেকর্ড ৩৩০ রান করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে অবশ্য দাপুটে জয় পায় টাইগাররা।২ জুনে গড়া সেই রেকর্ড ১৮ দিনের ব্যবধানে ভেঙে নতুন ইতিহাস গড়েছেন মুশফিক-মাহমুদউল্লাহ-তামিমরা।

এবারের বিশ্বকাপ শুরুর আগে একদিনের ক্রিকেটেবাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোরছিল ৬ উইকেটে ৩২৯ রান। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে এই রান করে ৭৯ রানের ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ।

তার আগে ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে৩২৬ রানের রেকর্ড গড়েও ৩ উইকেটে পরাজিত হয়েছিল টাইগাররা।

তবে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ৪৮১/১ রানের রেকর্ড ইনিংস খেলেছে ইংল্যান্ড। তারা ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়ে। দলীয় সর্বোচ্চ রানের দ্বিতীয় রেকর্ডের মালিকও ইংল্যান্ড। ২০১৬ সালে ইংলিশরাই পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৪৪৪ রানের ইনিংস খেলেছিল।