বৃটিশ বাংলাদেশী সায়েদ আহমদের কমিউনিটি চ্যাম্পিয়ন এওয়ার্ড লাভ

1164

ওয়ানবাংলানিউজ:  কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ কমিউনিটি চ্যাম্পিয়ন এওয়ার্ড পেলেন বৃটিশ বাংলাদেশী সায়েদ আহমদ । সম্প্রতি নর্দান আয়ারল্যাডের সেক্রেটারী ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার জন পেনরুজ এমপি তাকে এই সম্মাননা প্রদান করেন। বাংলাদেশি বংশোভ্রত সায়েদ আহমদ নর্থ সামারসেটের ওয়েস্টার্ন সুপার মিয়ারের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও চ্যারিটেবল কর্মকান্ডে দীর্ঘ দিন থেকে সম্পৃক্ত । ফলে তাকে স্বীকৃতি স্বরুপ এই এওয়ার্ড প্রদান করা হয়। জনাব সায়েদ এর আগেও বেশ কয়েকটি এওয়ার্ড লাভ করেন।
উল্লেখ্য নর্থ সামার সেটে এশিয়ানদের মধ্যে তিনি প্রথম বারাশীল্ট এওয়ার্ড লাভ করেন। এছারাও তিনি বাংলাদেশে সিলেট শামসুর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ী সিলেটের গোয়াইনঘাট উপজেলার দেয়ার গ্রামে ।