ফিফটি একটিভ ক্লাব ইউকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

490

খেলাধুলা ও সংগঠন যুব সমাজকে অপরাধ প্রবনতা থেকে দুরে রাখে  –—ডেপুটি স্পীকার আহবাব হোসেন

ওয়ানবাংলানিউজ: লন্ডনে বসবাসরত পঞ্চাশোর্ধ বাংলাদেশীদের খেলাধুলা ও সাংস্কৃতিক সংগঠন ফিফটি একটিভ ক্লাব গত ২৮ মে মঙ্গলবার সন্ধ্যা ৮টায় ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে এক ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের নব নির্বাচিত ডেপুটি স্পীকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শাহানুর। সম্মান জানানো হয় ইউকে ক্যারাম চ্যাম্পিয়ন মোহাম্মদ সোনাহর আলী রিংকুকে।
ব্যাপক সংখ্যক সদস্যদের উপস্থিতিতে দৌলত খাঁন বাবুলের সভাপতিত্বে ও সায়াদ মালিক আহমদের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন আনা মিয়া , ইদ্রিস হোসেন খোকা, শেখ আবজাদ হোসেন, আলী আহমদ আজাদ, বেলাল ফাহিম, আব্দুল লতিফ নিজাম, দিলু চৌধুরী, ফারুক আলী, সমুজ আলী ও কবির চৌধুরী প্রমুখ।

বক্তব্য রাখছেন ডেপুটি স্পীকার মোহাম্মদ আহবাব হোসেন

প্রধান অতিথির বক্তৃতায় ফিফটি একটিভ ক্লাবের সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার প্রসংসা করে বলেন, এরকম ক্লাব সুস্বাস্থ্যের পাশাপাশি মানসিকতাকে প্রফুল্ল রাখে। তিনি আরি বলেন, আগামী প্রজন্ম ও যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত করতে পারলে যুবসমাজ ড্রাগের ছোবল, নাইফ ক্রাইম ও অপরাপর অপরাধ প্রবনতা থেকে অনেকটা মুক্ত থাকবে।


ইফতার মাহফিলের শুরুতে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরন করেন সদস্যবৃন্দ এবং শেষ পর্যায়ে উম্মাহর কল্যাণে মোনাজাত করে ইফতার করা হয়।