জুনেই পদত্যাগ করছেন টেরিজা মে

1079

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে আগামী ৭ জুন পদত্যাগ করছেন। ব্রেক্সিট প্রশ্নে এমপিদের একজোট করতে ব্যর্থ মে কান্না ভেজা চোখে কনজারভেটিভ পার্টি প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

শুক্রবার তিনি বলেন, “এমপিদের বোঝাতে আমি আমার সম্ভাব্য সব কিছু করেছি। দুঃখজনক হলো, আমি তাদের বোঝাতে ব্যর্থ হয়েছি।

“যুক্তরাজ্যের স্বার্থে এই বিষয়টি এগিয়ে নেওয়ার জন্য একজন নতুন প্রধানমন্ত্রীর প্রয়োজনীয়তা এখন আমার কাছে স্পষ্ট।”