লন্ডনে তিন মহিলাকে ধর্ষনের অভিযোগে মিনিক্যাব ড্রাইভারের ১২ বছরের জেল

3768

জাকির হোসেন কয়েছ: গাড়ীতে ঘুমিয়ে পড়া তিন মহিলাকে ধর্ষনের অভিযোগে এক মিনিক্যাব ড্রাইভারের ১২ বছরের জেল দন্ড দিয়েছে আদালত। ৩৭ বছর বয়সী জাহির হোসেন তার মিনিক্যাবে করে যাত্রী পরিবহনের সময় খুব ভোরে ঘুমিয়ে পড়া ক্লান্ত নারীদের ধর্ষন করেছে বলে অভিযোগ আনা হয়। তিনি ইস্ট লন্ডনের একজন রেজিস্ট্রার্ড মিনিক্যাব ড্রাইভার। তবে সে যখন অভিযোগকারীদের ধর্ষন করে তখন সে কাজে ছিল না।

গত বছরের অক্টোবর মাসের ২১ তারিখ লন্ডনের ওল্ড স্ট্রিট থেকে তার গাড়ীতে তুলে প্রথম ভিকটিমকে। ২৩ বছর বয়সী ভিকটম মহিলা কিছুক্ষন পরে গাড়ীতে ঘুমি যান। যখন ঘুম ভাঙ্গে তখন তিনি দেখেন মি: হোসেন গাড়ীর পেছনের সিটে তার সাথে, তিনি তার কাপড় খুলছেন। তিনি বাড়ী ফেরার আগ পর্যন্ত তাকে আক্রমনের চেস্টা করা হয়।

একই বছরের ২ ডিসেম্বর একই স্থান থেকে ৩১ বছর বয়সী দ্বিতীয় ভিকটিমকে গাড়ী তুলেন মি: হোসেন। প্রথম ভিকটিমের মত দ্বিতীয় ভিকটিমও গাড়ীতে ঘুমিয়ে পড়েন। যখন ঘুম ভাঙ্গে ততক্ষনে ড্রাইভার হোসেনকে পেছনের সিটে তার সাথে দেখতে পান। তিনি আদালকে জানান তাকে একটি নির্জনস্থানে নিয়ে যাওয়া হয়।

একই দিন অভিযুক্ত ড্রাইভার আবারো ওল্ড স্ট্রিটে যায় এবং ২৯ বছর বয়সী আরেক মহিলাকে গাড়ীতে তুলে। ঠিক একই কায়দায় ঘুমন্ত মহিলার উপর হামলা চালায় সে।

এই ঘটনার সাথে জড়িত তিন মহিলাই পুলিশকে তার বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
তার বিরুদ্ধে দুটি ধর্ষন, তিন যৌণ হয়রানীসহ মোট ৭টি অভিযোগ আনা হয়। গত কাল সোমবার ¯েœরেশ্বব্রুক কোট তাকে ১২ বছরের জেলদন্ড দেয়। কমপক্ষে ৮ বছর জেল কাটতে হবে। সারাজীবনের জন্য মিনিক্যাব নিষিদ্ধ করা হয়েছে।