ওয়ানবাংলানিউজ: গত ২ মে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর ইফতার মাহফিল ইস্ট লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ বারাকা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ইফতার পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: ইসলাম উদ্দিন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উক্ত কাউন্সিলের ডেপুটি স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন, ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, নিউহাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার নাজির আহমদ, জিএলএ মেম্বার উমেশ দেশাই, গ্রেটার সিলেট কাউন্সিল এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারপার্সন ব্যারিষ্টার আতাউর রহমান, বিএনপি আন্তর্জাতিক সম্পাদক মহিদুর রহমান, দর্পণ সম্পাদক মো: রহমত আলী, রেডিও প্রেজেন্টার মিসবাহ জামাল, ব্যারিষ্টার আমিরুল আলম চৌধুরী, ব্যারিষ্টার আব্দুল আওয়াল, মোহাম্মদ হানিফ ও জাকির হোসেন।
কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে মাহফিলকে সফলভাবে সম্পন্ন করতে যারা বিশেষ ভূমিকা রেখেছেন তারা হচ্ছেন, সিনিওর ভাইস প্রেসিডেন্ট সৈয়দ সেলিম আহমদ, সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমদ সুন্দর, মো: ফারুক আহমদ, সাবেক সেক্রেটারী জুবায়ের সিদ্দিকী সেলিম, আলাউদ্দিন আহমদ, সুহেল আহমদ, মাহবুবুর রহমান টিপু, সেফুল মিয়া, সুফিয়া আলম, আহবাব হোসেন লাকি, রেজাউল ইসলাম খান, মো: শামীম আহমদ, আশুক আহমদ, আব্দুশ শহীদ, আব্দুল আহাদ ও আতিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অধ্যাপক মৌলানা মফিজুর রহমান।















