‘মার্কিন পররাষ্ট্রনীতি ছিনতাই করছে ইহুদিরা’

427

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিনিদের পররাষ্ট্রনীতি প্রতিনিয়ত ইহুদিরা ছিনতাই করছে বলে মন্তব্য করেছেন পাক বিশেষজ্ঞ ইমরান জান। পাকিস্তান ভিত্তিক এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনে একটি কলামে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামি বিপ্লবের পর মার্কিন নেতারা সবসময় ইরান বিরোধী নীতি অনুসরণ করেছেন।

ট্রাম্পের ইহুদি জামাই জারেড কুশনার একজন ইসরাইলি। এখানে আংশিকভাবে ব্যাখ্যা করা হয়েছে যে, আমরা কেন ইসরাইলের জন্য অভূতপূর্ব সমর্থন দেখছি।

তিনি বলেন, ট্রাম্প তেলআবিব থেকে জেরুজালেমে তাদের দূতাবাস স্থানান্তর করেছেন। ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক আইনের লংঘন করেছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ন্ত্রণ করে গোলান মালভূমির স্বীকৃতি নিয়েছেন।
ইসরাইল গোলান মালভূমি ১৯৬৭ সালে সিরিয়ার সঙ্গে যুদ্ধ করে দখল করে নেয়। তবে বিশ্ব এটিকে স্বীকৃতি দেয়নি।

ইমরান জান বলেন, ট্রাম্প তার প্রচারণা কালে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে তিনি জানেন। এটি যৌথ পরিকল্পনা, যা জেসিপিওএ অধীন।

ট্রাম্প এবং কুশনারের ষ্টতা সেখানে থেমে গেল না, বরং ট্রাম্প ইরানের বিপ্লবী বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে। এটিই প্রথম আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ঘটল যে, এক দেশের সেনাবাহিনীকে অন্য জাতি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে।

ইমরান জান বলেন, এরপর ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এমনকি জাপান, ভারত ও চীনসহ ইরানি তেল কিনতে পারে এমন দেশগুলোর জন্য সময় মওকুফ শেষ করেছে।

এ বিশেষজ্ঞ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিদের জন্য কোনো শর্ত ছাড়া সহযোগিতা করছে এটা শুধু মার্কিনিদের জন্য ক্ষতি না এ অঞ্চলের জন্যও ক্ষতি। সূত্র: ইরনা