ঢাকা সংবাদদাতা: ইরানকে হুশিয়ারি করতে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী ও বোমারু বিমান মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন রোববার জানিয়েছেন, বাড়তে থাকা উসকানিমূলক ইঙ্গিত ও সতর্ক বার্তার প্রতিক্রিয়ায় তারা এসব পদক্ষেপ নিয়েছেন।-খবর বিবিসি ও রয়টার্সের
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানি ও তাদের ছায়া বাহিনীর সম্ভাব্য হামলার প্রস্তুতির প্রতিরোধক হিসেবে এই রণতরী ও বোমারু বিমান মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে।
বোল্টন জানিয়েছেন, এ ধরনের কোনো হামলা হলে কঠোর শক্তি প্রয়োগ করে জবাব দেয়া হবে।
যুক্তরাষ্ট্রের কিংবা আমাদের মিত্রদের স্বার্থে কোনো আঘাত হানা হলে কঠোর শক্তি প্রয়োগ করে জবাব দেয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, ইরানি সরকারকে পরিষ্কার ও দ্ব্যর্থহীন এ বার্তা দেয়ার উদ্দেশ্যে সেন্ট্রাল কমান্ড অঞ্চলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ও একটি বোম্বার টাস্ক ফোর্স মোতায়েন করা হয়েছে।
‘যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। কিন্তু প্রতিনিধিদের মাধ্যমে, বিপ্লবী গার্ড বাহিনী বা ইরানের নিয়মিত বাহিনীর যে কোনো হামলার জবাব দেয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।















