বিশ্বনাথে দূর্বৃত্তদের হামলায় শিশু-মহিলা’সহ আহত-৩

784

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দূর্বৃত্তদের হামলায় ১০ বছরের শিশু ও মহিলা’সহ ৩ জন গুরুত্বর আহত হয়েছে। রামদা, চাইনিজ কুড়াল, দা’র আঘাতে রক্তাক্ত আহতদেরকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার লামাকাজী ইউনিয়নের উদয়পুর গ্রামের পংকি মিয়ার বসত বাড়িতে শুক্রবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। ঘটনার সংবাদ পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দূর্বৃত্তদের হামলায় আহতরা হলেন- পংকি মিয়া (৪২), তার (পংকি) স্ত্রী হাজেরা বেগম (২৮) ও পুত্র সোয়েব মিয়া (১০)।
জানা গেছে, প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বাইরে বের হওয়ার পরই পূর্ব থেকে উৎ পেতে থাকা দূর্বৃত্তরা পংকি মিয়ার উপর হামলা চালায়। রামদা, চাইনিজ কুড়াল, দা দিয়ে পংকি মিয়াকে এ্যালোপাতাড়ি কুপিয়ে আহত করে দূর্বৃত্তরা। এসময় পংকি মিয়ার চিৎকার শুনে তাকে (পংকি) বাঁচানোর জন্য তার স্ত্রী হাজেরা বেগম এগিয়ে গেলে দূর্বৃত্তরা তাকে (হাজেরা) গুরুত্বরও আঘাত করে। পিতা-মাতাকে রক্ষা করার জন্য ১০ বছরের সন্তান এগিয়ে গেলে দূর্বৃত্তরা তাকেও (সোয়েব) গুরুত্বর আহত করে।
ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, এঘটনায় মামলা দায়েরের প্র¯ুÍতি চলছে।