শ্রীলংকার হামলায় এপর্যন্ত ২০৭ জন নিহত: শোকে অন্ধকার আইফেল টাওয়ার

1079

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ আটটি বোমা হামলায় কেঁপেছে শ্রীলঙ্কা। বিশেষ দিনে গির্জা আর হোটেল টার্গেট করে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এসব হমলায় সর্বশেষ ২০৭ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার মধ্যরাত থেকে আইফেল টাওয়ারের লাইট বন্ধ করে দেওয়া হবে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানায়।

এরআগে, সকালে রাজধানী কলম্বো ও এর আশপাশের তিন গির্জা এবং অভিজাত হোটেলে হামলা চালানো হয়। কয়েকঘণ্টা পর হামলা হয় দেহিওয়ালা জেলার একটি হোটেলে এবং দেমাতাগোদা জেলার একটি স্থাপনায়। বেশিরভাগ হামলা চালানো হয় আত্মঘাতী বোমা ফাটিয়ে। তবে এখনও পর্যন্ত এসব হামলায় দায় কেউ স্বীকার করেনি।