ঢাকা সংবাদদাতা: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের নয়াবাজারের পশ্চিম পার্শ্বে চরম্বা নাপারটিলা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
চরম্বা ইউনিয়ন পরিষদের সদস্য মুহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকের নাম মুহাম্মদ আইয়ুব আলী। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের ধলিবিলা চাঁদারপাড়া এলাকার মুহাম্মদ নুরুল কবিরের ছেলে।















