জলবায়ু পরিবর্তন আন্দোলনে লন্ডনে শতাধিক গ্রেফতার

604

ওয়ানবাংলানিউজ ডেস্ক: ক্রমবর্ধমান জলবায়ু সংকট নিরসনের উপর জরুরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসা আন্দোলনের দ্বিতীয় দিনে শতাধিক বিক্ষোভকারীদের গ্রেফতার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

গত সোমবার থেকে ব্রিটেনের রাজধানী লন্ডনের চারটি সুপরিচিত ও জনবহুল স্থান ওয়াটারলু ব্রিজ, মার্বেল আর্চ, পার্লামেন্ট স্কয়ার এবং অক্সফোর্ড সার্কাস অবরুদ্ধ করে আন্দোলনকারীরা তাদের দাবি জানিয়ে আসছে। গতকাল সারা দিন অবরোধ অব্যাহত ছিল। কিন্তু রাতের দিকে পুলিশ কর্মকর্তারা ওয়াটারলু সেতুতে জনগণের যাতায়াতের জন্য আন্দোলনকর্মীদের গ্রেফতার করতে শুরু করে। এই সেতুতে রাতে অবস্থানকারী বিক্ষোভকারীদের সাথে আজ সকালে আরও বহু সমর্থক যোগ দেন। তারা সকলেই সেতুর উপর খাওয়া দাওয়া ও যাতায়াতরত গাড়িগুলোকে অবরুদ্ধ করে রেখেছে।

ব্রিস্টল থেকে আসা একটি কোম্পানির পরিচালক বেন মস(৪২) তিনি মধ্যরাত থেকে সেখানে আটকা পড়েছেন বলে জানান।

বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন “এটা কঠিন সময় এবং কঠোর ব্যবস্থা প্রয়োজন। আমি পরিবেশগত এবং জলবায়ু সংকটের জন্য ব্যক্তিগত ব্যবস্থা এবং ব্যক্তিগত দায়িত্ব গ্রহণ করছি। ”

একজন বিক্ষোভকারী বলেন, তিনি আগামী প্রজন্মের জন্যই আইন ভঙ্গ করছেন। তিনি বলেন, “আমাদের এই বিক্ষোভের যে সাময়িক অসুবিধার জন্য আমি সত্যিই দুঃখিত, তবে এটি ব্যক্তিগত নয়। আমরা যদি এটি এখনি মোকাবেলা না করি তবে ভবিষ্যতে আমরা অসুবিধার মুখোমুখি হব।”

এদিকে আজ সকালে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গতরাতে তারা ১১৩ জন বিক্ষোভকারী গ্রেফতার করেছে। তবে আন্দোলনকারীরা বলছেন এই চারটি স্থান তাদের নিয়ন্ত্রণে আছে। পুলিশের একজন মুখপাত্র জানান, তারা আর গ্রেফতার করছেন না, তবে তারা শান্তিপূর্ণ প্রতিবাদের “অনুপাতমূলক প্রতিক্রিয়া” অনুসরণ করবে। বিক্ষোভকারীরা বলেছিলেন, সেতুটিতে তাদেরকে আবার গ্রেফতার করার চেষ্টার আগে পুলিশকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিক্ষোভটি ব্রিটিশ জলবায়ু গ্রুপ আয়োজিত একটি বিশ্বব্যাপী প্রচারণার অংশ। যা আগামী দিনে বিশ্বের ৩৩ টি দেশের ৮০ টি শহরে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।

এই গ্রুপটি ব্রিটিশ সরকারকে ২০২৫ সালের মধ্যে কার্বন নির্গমনকে হ্রাস করার আহ্বান জানিয়েছে এবং জলবায়ু ভাঙ্গন এবং জীব বৈচিত্র্য ক্ষতির মোকাবেলা করার জন্য একটি জরুরি পরিকল্পনা প্রণয়নের জন্য দাবি জানিয়ে আসছে।
সূত্র: আমাদের সময়