ইস্ট লন্ডনে আবারো এসিড হামলা: সাইক্লিস্ট গুরুতর আহত

1972

ওয়ানবাংলানিউজ: ইস্ট লন্ডনে আবারো এসিড জাতীয় পদার্থের মাধ্যমে ১৮ বছর বয়সী এক কিশোরকে আক্রমন করা হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার রাতে লেইটনের ডাউনসেল প্রাইমারী স্কুলের কাছে। এসময় উক্ত কিশোর সাইকেলে করে যাচ্ছি।
স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে রবিবার রাত ১০টার আগে খবর পেয়ে প্যারামেডিক্স ও ফায়ারফাইটাররা ল্যাংর্থন রোড়ে পৌছায়।
হাসপাতালে ভর্তির পূর্বে তাকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে উক্ত কিশোরের মুখ মারাত্মকভাবে জ্বলসে যাওয়ায় তার জীবনের ব্যাপক পরির্বতন ঘটবে বলে মনে করা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।