ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ড ও ওয়েলসে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা বন্ধে পুলিশকে স্টপ এন্ড সার্চের ক্ষমতা প্রদান করা হয়েছে। রবিবার হোম সেক্রেটারী সাজিদ জাভিদ এই ঘোষণা করেন। তিনি মনে করেন এর ফলে সন্ত্রাসী ও সহিংসতা বন্ধে পুলিশ সন্দেহজনক যেকাউকে তাল্লাশী করতে পারবে।
তবে স্টপ এন্ড সার্চ বিরোধী ক্যাম্পেইনাররা বলছেন, এই পদক্ষেপ হতাশাজনক। এটি অকার্যকর একটি পদক্ষেপ। তারা বলছেন এটি একটি বিতর্কিত প্রদক্ষেপ। পুলিশ এর অপব্যবহার করে এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ একটি সম্প্রদায়কে (কালো) লক্ষ্য করে।
তবে সাজিদ জাভিদ বলছেন, সহিংসতা দমনে পুলিশকে সামনে থেকে কাজ করতে হয়। তাদেরকে কাজ করার জন্য সঠিক সরঞ্জাম প্রদান করা হবে।
ইংল্যান্ড ও ওয়েলসের ৬০ ভাগ অপরাধ প্রবণ এলাকা হচ্ছে লন্ডন, ওয়েস্ট মিডল্যান্ডস, মার্সিসাইড, সাউথ ইয়র্কশায়ার, ওয়েস্ট ইয়র্কশায়ার, সাউথ ওয়েল এবং গ্রেটার ম্যানচেস্টার। উক্ত এলাকাগুলিতেই বেশি তাল্লিশ পরিচালিত হবে বলে মনে করা হচ্ছে।
২০১৭-২০১৮ বছরে যুক্তরাজ্যে ছুরিকাঘাতে ২৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু লন্ডনে নিহত হয়েছেন ১৩২জন। অপরাধ বৃদ্ধি পাওয়ায় পুলিশকে এ ক্ষমতা দেয়া হয়েছে।














