জাকির হোসেন কয়েছ: ইস্ট লন্ডনের বেশ কয়েকটি মসজিদে বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দিয়েছে মুসলিম বিদ্বেষী একটি উগ্রবাদী দল। তবে বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দেয়ারপর তদন্ত শুরু করেছে কাউন্টার টেরর পুলিশ।
হুমকি দিয়ে হাতে লেখা চিঠি যেসকল মসজিদ পেয়ে সেগুলির মধ্যে হচ্ছে ফরেস্ট গেইট মস্ক, কভেন্ট্রি ক্রস মস্ক, ব্রমলি বাই বো ও ডালটনের শ্যাকলওয়েল লেন মস্ক। চিঠিগুলির ছবি মুসলিম বিরোধী ক্যাম্পেই গ্রুপ ডকোমেন্টিং ওপেরেশন এগেইনষ্ট মুসলিম (ডিওএএম) এর অনলাইনে দেয়া হয়েছে বলে রিপোর্ট করেছে ইস্ট লন্ডন এডভাটাইজার।

চিঠিগুলির মধ্যে কভেন্ট্রি ক্রস এবং শ্যাকলওয়েল লেন মসজিদে উগ্রবাদীরা হাজির হওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং ফরেস্টগেইট মসজিদে বোমা হামলা করা হবে বলে উল্লেখ করা হয়।
নর্থ ইস্ট কাউন্টার টেররিজম ইউনিটের মুখপাত্র নিশ্চিত করেছেন সম্প্রতিক সময়ে এ সংক্রান্ত বেশ কিছু রিপোর্ট পাওয়া যাচ্ছে।
তিনি বলেছেন, অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে অভিজ্ঞ অফিসাররা বিষয়বস্তু নিয়ে পরিক্ষা শুরু করেছেন।
তবে বহুক্ষেত্রে ক্ষতিকারণ কোন কিছু পাওয়া যায়নি।














