আবুল কাহের চৌধুরী শামীমের সাথে বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির মতবিনিময় সভা।

770

ওয়ানবাংলানিউজ: বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির উদ্যোগে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ভাইয়ের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ জমশেদ আলী, সভা পরিচালনা করেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন ।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বার্মিংহাম সিটি বিএনপির সভাপতি জাহিদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক হোসেন মসহুদ,যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুজাতুর রাজা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সহ সভাপতি জালাল উদ্দিন আহমেদ, বার্মিংহাম সিটি বিএনপির সাধারণ সম্পাদক আবজার হোসেন, বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জালাল চৌধুরী ও বার্মিংহাম সিটি বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ গিলমান।

সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন করেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সদস্য ছালিক মিয়া। প্রধান অতিথি কে ফুল দিয়ে বরণ করেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির, যুব বিষয়ক সম্পাদক কবির আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ প্রচার সম্পাদক ঈদন আলী,সিটি যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সাব্বির আহমেদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ প্রচার সম্পাদক ও বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সদস্য ঈদন আলী, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির যুব বিষয়ক কবির আহমেদ, বার্মিংহাম সিটি যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন প্রমুখ ।

সভায় আরো উপস্থিত ছিলেন,বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক মাসুক মিয়া,বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সদস্য ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক সহ সাহিত্য ও পাঠাগার সম্পাদক সৈয়দ রুপন আলী , বিএনপি নেতা মিরন মিয়া মিলন,আনোয়ার মিয়া,জুনেদ মিয়া,আশরাফ আলী, আব্দুল মোমিন, বার্মিংহাম সিটি বিএনপির নেতা ফারুক আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা সাব্বির আহমেদ,তুহিন মিয়া ও সুহেল আহমদ প্রমুখ ।

সভায় বক্তারা বলেন গনতন্ত্র পুনরুদ্ধার ও মাদার অব ডেমোক্রেসি সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি আদায় করতে আমাদের সবাই কে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের বিকল্প নেই ।

বেগম জিয়া অত্যন্ত অসুস্থ তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে রেখেছে এই অবৈধ সরকার। সবগুলো মামলা জামিন যোগ্য হলেও শুধুমাত্র সরকারের প্রতিহিংসার কারণে তাকে মুক্ত করা যাচ্ছে না। বক্তারা বলেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায় কারণ কারাগারে যাওয়ার পর তিনি গণতন্ত্রের মাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তারা বেগম জিয়া কে এতটাই ভয় পায় যে তারা ভাবে তাকে সুচিকিৎসা করালেও তাদের ক্ষমতা হারাবে। প্রধান অতিথি বলেন দেশে বিএনপির নেতাদের নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, সারাদেশে আমাদের নেতাকর্মীদের ৯৮ লাখ মামলা দেওয়া হয়েছে। আসামি করা হয়েছে ২৫ লাখ। সিটি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে সিটি নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি, কারণ এই সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা নেই, তারা নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।