আহাদ চৌধুরী বাবু ও মোহাম্মদ তাজের মাতার মৃতুতে লন্ডন বাংলা প্রেসক্লাবের শোক

783

ওয়ানবাংলানিউজ: লন্ডন বাংলা প্রেস ক্লাবেরর সক্রিয় সদস্য ও ব্রিটবাংলা২৪.কম এর নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবুর মাতা রেজিয়া বেগম চৌধুরী ও ক্লাব সদস্য চ্যানেল এসের লুটন প্রতিনিধি মোহাম্মদ তাজের মাতা পিয়ারা বেগমের ইন্তেকালে লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষে শোক প্রকাশ করেছেন ক্লাব সভাপতি এমদাদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের ।

এক শোক বার্তায় প্রেসক্লাব ক্লাব নেতৃবৃন্ধ ক্লাবের দুই জন সদস্যর মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমাদের পরিবারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।