আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের উত্তরাঞ্চলীয় আল উলা শহরের মুঘেরা সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিন ভাইসহ পাঁচ স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শিশু ।
শিক্ষার্থীদের বহনকারী স্কুলবাসের সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে কারণে এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেট।
এই দুর্ঘটনা নিয়ে দেশটির স্যোশাল মিডিয়া জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। দুর্ঘটনার জন্য অনেকেই মুঘেরা সড়কের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। এই সড়কে প্রায়ই দুর্ঘটনা হয় বলে স্থানীয়দের কাছে এটি ‘মৃত্যু সড়ক’ নামে পরিচিত।
এই রাস্তাটিতে সারাক্ষণই যানজট লেগে থাকে। স্কুল টাইমে এই জ্যাম অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়। এ নিয়ে ওই সড়কের ট্রাফিক পুলিশের ওপর লোকজন তাদের অনেক দিন ধরে ক্ষোভ প্রকাশ করে চলেছেন। তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
সূত্র: সৌদি গেজেট















