যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

304

ঢাকা সংবাদদাতা: যশোরে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’শামীম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত শামীম শিশু আফরিন তৃষা ধর্ষণের পর হত্যায় জড়িত। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। নিহত শামীম শহরতলির খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে যশোর শহরতলির খোলাডাঙ্গার সোহরাবের রাইসমিলের পাশে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, রাত সাড়ে ৩টার দিকে পুলিশ খবর পায় শহরতলির খোলাডাঙ্গার সোহরাবের রাইসমিলের কাছে দুদল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধ চলছে।

পরে ঘটনাস্থলে পৌঁছলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। এ সময় সেখান থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

পরে পুলিশ শনাক্ত করেছে নিহত ওই যুবকের নাম শামীম। তিনি খোলাডাঙ্গার শিশু আফরিন তৃষা ধর্ষণ ও হত্যায় জড়িত। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।