স্পীকার আয়াস মিয়ার সন্মানে বিয়ানীবাজারে সংবর্ধনা সভা অনুষ্ঠিত

739

ওয়ানবাংলানিউজ: বিয়ানীবাজার উপজেলার সাথে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সেতুবন্ধন ঐতিহাসিক। লন্ডনে বিশেষকরে টাওয়ার হ্যামলেটস এ বিয়ানীবাজার বাসির রয়েছে সরব উপস্থিতি, রয়েছে অনেক অর্জন । সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীক ও সংস্কৃতিক ক্ষেত্রে রয়েছে অনেক ঈর্ষনীয় সাফল্য । আমার নির্বাচনী এলাকার অনেক ভোটারো স্বনামধন্য বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা । এই সেতুবন্ধন অব্যাহত রাখতে আমাদের যৌথভাবে কাজ করে যাওয়া উচিৎ । উল্লেখ্য বিয়ানীবাজারে ইতিপূর্বে অনেক মেয়র ও স্পীকার শুভেচ্ছা সফর করে গেছেন। গত ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিয়ানীবাজার পৌরসভা ও দারুস সালাম ফাউন্ডেশনের পৃথক দুটি সংবর্ধনা সভায় এসব কথা বলেন।
প্রথম সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় বিয়ানীবাজার পৌরসভার উদ্যোগে।বিয়ানীবাজার পৌর মিলনায়তনে পৌর মেয়র আব্দুস শুকুরের সভাপতিত্বে ও পৌর কর্মকর্তা দিবাকরের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক ও টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ফান্ড রাইজিং ডাইরেক্টর যুক্তরাজ্য প্রবাসী আব্দুল শফিক, বদরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিক আহমদ আশুক, জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন ও কানাডা প্রবাসী কবি আব্দুল হাসিব প্রমুখ।

স্পীকার কাউন্সিলার আয়াস মিয়াকে দারুস সালাম ফাউন্ডেশনের সংবর্ধনা

অপর সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন কমপ্লেক্সে, দারুস সালাম ফাউন্ডেশনের উদ্যোগে । সন্ধ্যা সাড়ে ৬টায় সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আপ্তার উদ্দিনের সভাপতিত্বে এবং জাহেদ আহমদ ও শামসুল ইসলামের যৌথ পরিচালনায় শুরুতেই কালামে পাক থেকে তেলায়াত করেন সদস্য মুআয মুহাম্মদ আবেদীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের সভাপতি ও স্পীকারের কনসর্ট আবুল হোসেন ।

তাছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার প্রফেসর আব্দুল খালিক, আলীনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, গোলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী। আজাদ চৌধুরী একাডেমীর সহকারী প্রধান শিক্ষক ফণি ভুষণ পাল, মানবকল্যাণ সংস্থার প্রতিষ্টাতা চেয়ারম্যান আহমদুর রহমান খান হিনু, জাতীয় তরুন সংঘ বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রহমান, দারুস সালাম ফাউন্ডেশনের উপদেষ্টা মামুন আহমদ, ফুলমলিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল আহমদ, ঢাকা উত্তর মোহাম্মদপুর হাইস্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফখরুল আলম চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য দেন দারুস সালাম ফাউন্ডেশনের সদস্য আকাশ মোহাম্মদ, ফাহিম আহমদ চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আ.লীগ নেতা আব্দুস সালাম আক্তার, শিক্ষক ফখরুল ইসলাম, ইউপি সদস্য মাওলানা জুবায়ের আহমদ, আব্দুল বাসিত, সুলতানা বেগম, নাছিমা বেগম, সামছিয়া বেগম, আলীনগর দর্পন পত্রিকার প্রতিষ্টাতা সভাপতি ও প্রকাশক আবুল কাশিম আজাদ প্রমুখ।
উভয় সংবর্ধনা অনুষ্ঠানে স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া সহ অতিথি বৃন্দকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং সভার শেষে শুভেচ্ছা ক্রেস্ট অতিথি বৃন্দের হাতে তোলে দেয়া হয়।