দেশে ফিরেছেন মির্জা ফখরুল

563

ঢাকা সংবাদদাতা: সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য জানান।

তিনি জানান, সোমবার বিকেল পাঁচটার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে উত্তরার বাসায় যান তিনি।

এর আগে, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে গত ৪ ফেব্রুয়ারি স্ত্রী রাহাত আরা বেগমসহ সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল।