সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকে‘র নতুন কমিটি গঠন

750

ওয়ানবাংলানিউজ: সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের ষষ্ঠ দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত ২৮ জানুয়ারি সোমবার পূর্ব লন্ডনের ব্লুমুন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীরা অংশনেন। নির্বাচনে ২৭ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি কমিটির প্রেসিডেণ্ট নির্বাচিত হন ফারুক আহমদ, জেনারেল সেক্রেটারি ইকবাল হোসেন বুলবুল এবং ট্রেজারার কে এম আব্দুল্লাহ।

নির্বাচন পরিচালনা করেন বিট্রিশ-বাংলাদেশী ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি জেনারেল ও বর্তমান ইউপিবিএ’র কেন্দ্রীয় সভাপতি শাহনূর খান এবং মাহবুব অ্যান্ড কো. অ্যাকাউন্ট্যান্ট্স-এর ডাইরেকটর মাহবুব মোর্শেদ।

কমিটির উপদেষ্টা যাদের মনোনিত করা হয়েছে তারা হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী, কাদের মাহমুদ, শামীম আজাদ, হামিদ মোহাম্মদ, সুজাত মনসুর

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন প্রেসিডেণ্ট ফারুক আহমদ, ভাইস প্রেসিডেণ্ট নুরুল ইসলাম, কাজল রশিদ, আবুল কালাম আজাদ ছোটন, জেনারেল সেক্রেটারি ইকবাল হোসেন বুলবুল
এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মোসাহিদ খান ও স্মৃতি আজাদ, ট্রেজারার কে এম আব্দুল্লাহ, এসিস্ট্যান্ট ট্রেজারার সৈয়দ হিলাল সাইফ, অর্গানাইজিং সেক্রেটারি আনোয়ার শাহজাহান, এসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি আনোয়ারুল ইসলাম অভি, মিডিয়া এন্ড পাবলিকশনস সেক্রেটারি শামীম শাহান, এসিস্ট্যান্ট মিডিয়া এন্ড পাবলিকশনস জুয়েল রাজ, মেম্বারশিপ সেক্রেটারি মোহাম্মদ মুহিত
ফান্ড রাইজিং সেক্রেটারি মোহাম্মদ শরিফুজ্জামান, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি হেনা বেগম ইসি মেম্বার হচ্ছেন ইসহাক কাজল, ময়নুর রহমান বাবুল, আতাউর রহমান মিলাদ, মোহাম্মদ ইকবাল, মুকিত চৌধুরী, আবু তাহের, রুহুল আমিন রুহেল, ফারাহ নাজ, শামীম আহমদ, সাগর রহমান, মোস্তাফা জামান নিপুন।