নেছার আলী ২য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত আব্দুর রহিম রঞ্জুর অভিনন্দন

582

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতিসন্তান নেছার আলী ২য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ছেন। তিনি গত ২ এপ্রিল যুক্তরাজ্যের কিগলী শহর থেকে লেবার পার্টির মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেন বিনা প্রতিদ্বন্ধিতায় কাউন্সিলর নির্বাচিত হন।

নেছার আলী বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কারিকোনা গ্রামের মরহুম জবান আলীর পুত্র। ৭ ভাই ১ বোনের মধ্যে তিনি তৃতীয়। বর্তমানে তিনি যুক্তরাজ্য বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। নেছার আলী ২য় বারের মতো কাউন্সিলার নির্বাচিত হওয়ায় তাঁর জন্ম ভূমি বিশ্বনাথের কারিকোনা গ্রামের মানুষের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে।

এদিকে যুক্তরাজ্যের কিথলী শহরে কারিকোনা গ্রামের কৃতিসন্তান নেছার আলী লেবার পার্টি থেকে মনোনীত হয়ে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যস্থ বিশ্বনাথ এইড এর সভাপতি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, আমাদের বিশ্বনাথ ডট কম এর চেয়ারম্যান এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি আব্দুর রহিম রন্জু আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । তিনি মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন এবং তাঁর এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।