যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজার উপজেলাবাসীদের নিয়ে ইউনাইটেড বিয়ানীবাজারের আলোচনা সভা

629

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজার উপজেলাবাসীদের নিয়ে গঠিত   ইউনাইটেড বিয়ানীবাজারের উদ্যোগে গত ৮ই জানুয়ারী রোজ মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত হয় এক আলোচনা সভা। রুহুল রাহমানের পরিচালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা  মনজ্জির আলী।

এতে উপস্থিত ছিলেন দেওয়ান রেদোয়ান মারুফ, বাবুল হোসেইন, ডাঃ আহমেদ, মোঃ আলা উদ্দীন, অজি উদ্দিন, আশুক আহমেদ, নুরে আলম রব্বানী, তাজ উদ্দিন হেলাল, জইন উদ্দিন পাবলু, আজাদ মিয়া, পারভেজ ইসলাম, বদরুল হোসাইন, জয় আহমেদ, লাভলু আহমেদ, কলিম উদ্দিন, আব্দুল কাদির মুরাদ, আফজাল মিয়া, আবু বাক্কার, নানু মিয়া, আলী আহমেদ, আতাউর রহমান আতা, আবুল কালাম আজাদ, কামাল মিয়া, ফারুক উদ্দিন, কবি নজ্রুল ইসলাম, আফরুজ মিয়া, দারাস মিয়া, সেলিম উদ্দিন সহ অন্যান্যরা।

ইউনাইটেড বিয়ানীবাজার গত দুই বৎসর যাবত বাংলাদেশে বিয়ানীবাজার উপজেলায় পৌরসভা সহ  প্রত্যেকটি ইউনিয়নের গরীবদেরকে  আর্থিক সহায়তা প্রদান করে আসছে এবং আগামীতেও আরো অনেক বড় পরিসরে সেবামুলক কাজ করার লক্ষে ইউনাইটেড বিয়ানীবাজারকে  একটি পুর্নাঙ্গ সামাজিক সংগঠন হিসাবে রুপ দিয়ে চ্যারেটি রেজিষ্টার্ড করার মত প্রকাশ করেন এবং এই সেবামুলক সংগঠনকে গতিশীল  করার জন্য যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজারবাসীদের সহযোগিতা কামনা করেন  উপস্থিত সকলেই।