মুক্তিযোদ্ধা কয়সর সৈয়দ আর নেই

530

ওয়ানবাংলানিউজ: ৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযাদ্ধা, ব্রিটেন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা কয়সর মাহমুদুল হক সৈয়দ আর নেই। (ইন্না লিল্লাহ ই ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার মস্তিস্কে রক্তক্ষরণে আক্রান্ত হলে দ্রুত তাকে লন্ডনের সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সময় রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন কমিউনিটির পরিচিত মুখ সত্তোরোর্ধ বয়সের এই বীর মুক্তিযোদ্ধা।

সিলেটের খুররম খলার অধিবাসী কয়সর সৈয়দ দীর্ঘদিন যাবত লন্ডনের টুটিং এলাকায় বসবাস করছিলেন। 

মাত্র সপ্তাহদিন পূবে আগে তিনিসহ ৪১ সদস্যের একটিটিম পবিত্র মসজিদ আল আকসা, জর্ডান, প্যালেস্টাইন এবং মক্কা মদীনা জেয়ারত করে আসেন। অসুস্থ্য অবস্থায় হুইল চেয়ারে থেকেও তিনি অসম্ভব মনোবল নিয়ে তিনি নবী রাসূল ও সাহাবীদের কবর জেয়ারত, আল আকসা থেকে প্রচন্ড ঠান্ডার মধ্যেও এহরাম বেধে মক্কা গমণ ও উমরাহ পালন, মদীনায় রওজাতুল জান্নাতে নামায, নবীজীর রওজায় সালাম সালাত পেশ করেছিলেন

উল্লেখ্য টাওয়ার হ্যামলেটস বারার প্রাক্তন হাউজিং অফিসার কয়সর সৈয়দ ব্রিটেনে বসবাসরত সিলেটবাসীর বৃহত্তর সংগঠন গ্রেটার সিলেট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।

মিডিয়া বান্ধব এই মুক্তিযোদ্ধা মৃত্যুর আগ পর্যন্ত বেতার বাংলা রেডিওর জনপ্রিয় মুক্তিযুদ্ধ বিষয়ক টক শো ‘গৌরবের একাত্তর’ উপস্থাপনা করতেন। এছাড়া বিজয়ফুলসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন কর্মসূচীর সাথেও জড়িত ছিলেন তিনি।

হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে শিঘঘিরই প্রয়াত কয়সর সৈয়দের নামাজে জানাজার সময় সবাইকে অবহিত করা হবে বলে মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা কয়ছর মাহমুদুল হকের মৃত্যুতে জিএসসির শোক
সিলেটবাসীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কয়ছর মাহমুদুল হক সৈয়দের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জিএসসি কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় তারা বলেন, ‘একজন নিবেদিত প্রাণ সমাজসেবীর মৃত্যুতে আমরা গভীর ভাবে মর্মাহত ।আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
শোক প্রকাশকারি নেতৃবৃন্দরা হচ্ছেন কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যরিস্টার আতাউর রহমান, সেক্রেটারি খসরু খান ও ট্রেজারার সালেহ আহমদ।
এদিকে জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন ,সাধারণ সম্পাদক ফজলুল করীম চৌধুরী ও ট্রেজারার সুফী সুহেল আহমদ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও জিএসসি ইস্ট লন্ডন শাখার সভাপতি এম এ গফুর, সাধারণ সম্পাদক এম এ মালিক কুটি, ট্রেজারার আব্দুল নুর চৌধুরী, জিএসসি এসেক্স শাখার সাধারণ সম্পাদক আব্দুল হক আবু, ট্রেজারার গোলাম মোস্তফা পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।