সৈয়দ আশরাফের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক প্রকাশ

810

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রসাশন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা সুলতান মাহমুদ শরীফ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইম উদ্দিন রিয়াজ।

বিববলেছেন, সৈয়দ আশরাফ ছিলেন একজন সৎ, পরিচ্ছন্ন ও সফল রাজনীতিক। প্রকৃত অর্থে একজন সাদা মনের মানুষ, তিনি তাঁর সততা, যোগ্যতা, দক্ষতা ও মেধা দিয়ে তা প্রমাণ করেছেন। তিনি শুধু বাংলাদেশেই নয় আশির দশকে যুক্তরাজ্যে বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, বিলেতে বাঙালী কমিউনিটির সকল অর্জনের সাথে মিশেআছে সৈয়দ আশরাফের নাম। তিনি সৈয়দ আশরাফের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।