এবার চলে গেলেন কাদের খান

896

বিনোদন ডেস্ক: বলিউডের অভিনেতা কাদের খান আর নেই। আজ ৩১ ডিসেম্বর কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। যদিও এখনও তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানা যায়ানি।

জানা গেছে, গত মঙ্গলবার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরিস্থিতির অবনতি হলে মুখে মাস্ক পরিয়ে শরীরে অক্সিজেন দেওয়া হয়। পরে নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বেশকিছু সমস্যাও ধরা পড়ে।

উল্লেখ্য, ১৯৭৩ সালে ‘দাগ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় কাদের খানের। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩`শ সিনেমাতে অভিনয় করেছেন তিনি। সেইসঙ্গে পরিচালক, চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন।

প্রসঙ্গত, রোববার সকালে ভারতের ভবানীপুরে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিংবদন্তী পরিচালক মৃণাল সেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

সূত্র : অল ইন্ডিয়া রেডিও