ঢাকা সংবাদদাতা: নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা বিএনপি সভাপতিসহ ৩ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
আটককৃতরা হচ্ছে, কলমাকন্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, মোটরযান কর্মচারী ইউনিয়নের নতা আল আমিন ও বিএনপি নেতা হাফিজুর রহমান।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
আজ সকালে তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।















