বেস্টইন ব্র্যান্ডের পণ্য মিলবে দারাজে

    1102

    গিভেঞ্চি, নিনা রিচি, এলিজাবেথ আর্ডেন, প্যাকো রাবান- এর মতো তিন শতাধিক ব্র্যান্ডের পণ্য এখন থেকে পাওয়া যাবে দারাজ বাংলাদেশের ওয়েবসাইটে।

    সম্প্রতি দারাজ বাংলাদেশ ও লাগেজ আমদানিকারক প্রতিষ্ঠান বেস্টইন ব্র্যান্ডসের এবিষয়ে একটি চুক্তি করেছে।

    ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর গুলশানে বেস্টইন ব্র্যান্ডসের সদর দপ্তরে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেঞ্জামিন দি ফুশিয়ের এবং বেস্টইনের পক্ষে মার্কেটিং ম্যানেজার জাস্টিন লে ফরেস্টিয়ের চুক্তিতে সই করেন।

    বেঞ্জামিন দি ফুশিয়ের আশা প্রকাশ বেস্টইন ব্র্যান্ডস এবং দারাজ হাতে হাত মিলিয়ে বাংলাদেশের গ্রাহকদের জীবনযাত্রার মান লক্ষণীয়ভাবে বৃদ্ধি করবে।